১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপিতে সিডিএমএস ও বেসিক ইন্টেলিজেন্স কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ১৭ April ২০২২, ৪:১৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপিতে সিডিএমএস ও বেসিক ইন্টেলিজেন্স কোর্সের উদ্বোধন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এসআইদের ২৭তম “সিডিএমএস কোর্স” এবং এএসআই ও কনস্টেবলদের “বেসিক ইন্টেলিজেন্স কোর্স” ৪র্থ ব্যাচ ও “ক্লোজ প্রটেকশন গার্ড স্পেশালাইজড কোর্স”২য় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আরএমপি ট্রেনিং স্কুলে সপ্তাহ সপ্তাহব্যাপী এসব কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স তিনটির উদ্বোধন করেন।

তিনি কোর্সের গুরুত্বারোপ করে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মোঃ সাইফুদ্দিন শাহীন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন