১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী গ্রেফতার

প্রকাশিত: ২৩ April ২০২২, ২:৩৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মহানগর জামায়াতের সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডলকে ( ৫০) গ্রেফতার করেছে আরএমপি ডিবি। তিনি পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী বলে জানা গেছে।

গ্রেফতারকৃত মো: এমাজ উদ্দিন মন্ডল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে। সে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, গতকাল ২২ এপ্রিল বিকেল হতে আজ ২৩ এপ্রিল সকাল সোয়া ১০ টা পর্যন্ত রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো।

অভিযান চলাকালে ডিবি পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় হতে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী মো: এমাজ উদ্দিন মন্ডলকে আটক করে।

গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগিরা সরকার বিরোধী অপপ্রচার-সহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকান্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দাঙ্গাহাঙ্গামার মোট ৩৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন