১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অসামরিক পদে লোকবল নেবে বিজিবি

প্রকাশিত: ২৪ April ২০২২, ১২:০৬ pm | বিভাগ: চাকরীর খবর, সব খবর
অসামরিক পদে লোকবল নেবে বিজিবি
বিজ্ঞাপন

অসামরিক পদে লোকবল নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছয় ধরনের পদে মোট ৫০ জন চাকরির সুযোগ পাবেন। সব জেলার পুরুষ-মহিলা (বিবাহিত/অবিবাহিত) উভয় প্রার্থীরাই এসব পদে আবেদনের সুযোগ পাবেন।

প্রার্থীদের আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে আগামী ২১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে টেলিটক মোবাইল সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে। পদগুলো হলো- সুকানি (পুরুষ) আটজন (বেতন স্কেল ৮৫০০-২০৫৭০ টাকা), কার্পেন্টার (পুরুষ) দু’জন (৯৩০০-২২৪৯০), আয়া (মহিলা) দু’জন (৮২৫০-২০০১০), ওয়ার্ডবয় (পুরুষ) একজন (৮২৫০-২০০১০)), বাবুর্চি (পুরুষ) ৩০ জন (৮২৫০-২০০১০) ও পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) সাতজন (৮২৫০-২০০১০)।

সুকানি পদে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্য পদগুলোতে জেএসসি/সমমান পাস হলেই আবেদন করা যাবে। কার্পেন্টার পদে পেশাগত কাজে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও বাকি সব পদে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা হলেই চলবে।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১ জুলাই ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর (জন্ম তারিখ ২-৭-১৯৯২ থেকে ১-৭-২০০৪)। আর বীর মুক্তিযোদ্ধার সন্তান/ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর।

এসএমএসে আবেদনের সময় ট্রেড কোড, বোর্ড কোড, জেলা কোড ইত্যাদি ব্যবহার করতে হবে। এসব কোডের তালিকা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।- সূত্র: কালের কণ্ঠ/২১ এপ্রিল

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন