১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীর নিউ মার্কেটে খুন, পলাতক আসামি রাব্বি গ্রেফতার

প্রকাশিত: ২৪ April ২০২২, ২:০৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীর নিউ মার্কেটে খুন, পলাতক আসামি রাব্বি গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর নিউ মার্কেটে দোকান বসানোকে কেন্দ্র করে খুনের ঘটনার আসামি আরিফ সরকার রাব্বিকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাব্বি নগরীর বায়া বিষ্ণুর মোড়ের সেলিম সরকারের ছেলে। সে চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ে বাসিন্দা। শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলার পাবর্তীপুরে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২১ মার্চ রাতে নিউ মার্কেটে দোকান বসানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ৮ থেকে ৯ জন পূর্ব পরিকল্পিতভাবে রিয়াজ ও তার ছোট ভাই রিংকু মারপিট করে আহত করে। এসময় চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রিয়াজ ও তার ছোট ভাই রিংকুকে গুরুত্বর জখম করে আসামিরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রিয়াজ ও রিংকুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রিয়াজের মৃত্যু হয়। মৃত রিয়াজের বাবা মধু শেখ এই ঘটনায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি রাব্বি পলাতক ছিলেন।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন