১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে ইফতার নিয়ে হাজির আরএমপি কমিশনার

প্রকাশিত: ২৪ April ২০২২, ৭:২৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে ইফতার নিয়ে হাজির আরএমপি কমিশনার
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
বৈশাখের প্রচন্ড খরতাপে মানুষ যখন একটু শ্রান্তির আশ্রয়ে শীতলতা খুঁজে ফেরে কিংবা পরিবার-পরিজন নিয়ে হরেক রকম খাবার আর বরফ শীতল শরবত নিয়ে ইফতারিতে শরিক হয়।
ঠিক এমন সময় দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে সড়কের যানজট নিরসনে রোদ-ঝড়-বৃষ্টির মাঝেও দায়িত্ব পালন করছে। এছাড়াও দেখা যায় জননিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। পুরো রমজান মাস জুড়েই এই তৎপরতা বেশি দেখা যায় ।
May be an image of 5 people and people standing
আজ রবিবার (২৪ এপ্রিল ২০২২) বিকেল ৪ টায় নগরবাসীর জনপ্রত্যাশা পূরণে পেশাদারত্বের সাথে কাজ করা সেই ট্রাফিক পুলিশ-সহ অন্যান্য পুলিশ সদস্যদের সম্মানে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক নিজে নগরীর বিভিন্ন পয়েন্টে ইফতার সামগ্রী পৌঁছিয়ে দেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন