গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড ও গ্রীনসিটি২৪ ডটকম কর্তৃক আয়োজিত কোম্পানির গ্রীন প্যালেস প্রজেক্টে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উত্তরে গ্রীন মনোয়ারা প্যালেসের তৃতীয় তলায় এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীনসিটি২৪ ডটকম‘র প্রকাশক ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান। 
তিনি জানান, দীর্ঘদিন থেকে সুনামের সাথে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড কাজ করে যাচ্ছে। আমাদের আবাসনগুলো দৃষ্টি নন্দন ও সুন্দর। যারাই আমাদের ফ্লাট কিনেছেন, তারাই আবার ফ্লাট কিনতে আগ্রহ প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার টেকন, হাসিব পান্নাসহ গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড ও গ্রীনসিটি২৪ ডটকম এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
