১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আবারও কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে ইফতার নিয়ে হাজির আরএমপি কমিশনার

প্রকাশিত: ২৬ April ২০২২, ৭:৪৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আবারও কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে ইফতার নিয়ে হাজির আরএমপি কমিশনার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে পবিত্র রমজান উপলক্ষে রাজশাহী মহানগরীর বিপনী বিতান ও সড়কের যানজট নিরসন ও জননিরাপত্তায় কর্তব্যরত রয়েছে ট্র্যাফিক পুলিশ-সহ অন্যান্য পুলিশ সদস্যরা। 

তাদের সম্মানে আবারও সড়কে পুলিশ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছিয়ে দেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। এসয় তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) জনাব অনির্বান চাকমা-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন