১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ২৭ April ২০২২, ১০:৫৩ am | বিভাগ: রাজনীতি, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় নগরীর ভূবনমোহন পার্কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান বক্তা ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও নগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন