ঈদ উপলক্ষে আরএমপি’র ট্রাফিক বিভাগের সচেতনতামূলক কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের শৃংখলা, নিরাপদ ভ্রমণ ও যাত্রীসেবা নিশ্চিত কারার লক্ষে আরএমপি’র সচেতনতামূলক কার্যক্রম অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিকের দিকনির্দেশনায় আরএমপি’র ট্রাফিক বিভাগ ঢাকা বাস টার্মিনাল, ভদ্রা বাস টার্মিনালে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে।
এসময় উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক)অনির্বান চাকমা যাত্রী, পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে সড়কের শৃংখলা, নিরাপদ ভ্রমণ, যাত্রীসেবা ও নির্ধারিত ভাড়া নিয়ে আলোচনা করেন।
সচেতনতামূলক কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ এর কর্মকর্তা ও পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
