নওদাপাড়ায় ইফতার বিতরণ
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর নগরীর নওদাপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ডে (পশ্চিম) প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বোন শেখ রেহেনার পরিবারসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতার পরিবার, গণতান্ত্রিক আন্দোলনের শহীদ সকলের জন্য দোয়া চেয়ে রোজাদারদের মাঝে ইফতার বিতারণ করা হয়েছে।

এসময় নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে ইফতার বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, নগর আওয়ামী লীগের সদস্য বাদশা শেখ, ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমা আক্তার শিখা, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোতা।
