১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ২৪ ঘন্টায় ৫.৮ ডিগ্রি তাপমাত্রা কমেছে

প্রকাশিত: ২৮ April ২০২২, ১২:১০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে ২৪ ঘন্টায় ৫.৮ ডিগ্রি তাপমাত্রা কমেছে
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ২৪ ঘন্টার ব্যবধানে ৫ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা কমেছে দশমিক ৫ ডিগ্রি। রাজশাহীজুরে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। তবে ৩০ এপ্রিলের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন তাপমাত্রা ও গরম কম অনুভূত হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়া। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ ও সকাল ৯ টায় বাতাসের আদ্রতা ছিল ৮০ শতাংশ।

রাজশাহী পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলন জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। দেখা গেছে, বুধবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়া। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি।

সোমবার (২৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই দুইদিনই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ২৬ এর ঘরে ছিল। কিন্তু বুধবার হঠাৎ করেই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক ডিগ্রির বেশি বেড়েছে।

তিনি বলেন, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বলা যাচ্ছে না- এখন বৈশাখ মাস। যেকোনো মুহূর্তে মেঘ, মেঘ থেকে বৃষ্টিপাত হতে হবে। ধারণা করা হচ্ছে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কমবে না গরম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন