১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত: ২৮ April ২০২২, ১২:৩৩ pm | বিভাগ: জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী গ্রেফতার
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন—হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দুটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় এবং সশস্ত্রভাবে হামলার অগ্রভাবে অংশ নেয়।’- সূত্র: জাগোনিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন