১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

উপশহরে ইফতার বিতরণ

প্রকাশিত: ৩০ April ২০২২, ৮:০৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
উপশহরে ইফতার বিতরণ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর উপশহরে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজের সামনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বোন শেখ রেহেনার পরিবারসহ মুক্তিযুদ্ধের সকল শহিদ, জাতীয় চার নেতার পরিবার, গণতান্ত্রিক আন্দোলনের শহিদ সকলের জন্য দোয়া চেয়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে ইফতার বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব, সদস্য ইউনুস আলী, মোখলেসুর রহমান কচি, বাদশা শেখ, বোয়ালিয়া থানা পশ্চিম আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪নং ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ খালেক, জাতীয় শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেদ, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন