১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

৫০০ দুস্থ পরিবারের মাঝে পুনাকের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২ May ২০২২, ৩:৩৮ pm | বিভাগ: অন্যান্য, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
৫০০ দুস্থ পরিবারের মাঝে পুনাকের ঈদ উপহার বিতরণ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পুনাক কর্তৃক অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজশাহী জেলা শাখার সভানেত্রী জেনিফার রেবেকার উদ্যোগে এসব বিতরণ করা হয়। 

করোনাকালীন বিরুপ পরিস্থিতিতে রাজশাহী জেলা পুনাক কর্তৃক আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে রাজশাহী পুলিশ লাইনস মেসে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে প্রতিটি ব্যাগে করে পোলাও চাল, লাচ্চা সেমাই, চিকন সেমাই, চিনি, গুড়া দুধ প্যাকেট, আলু ও পেয়াজ প্রদান করা হয়। পুনাকের উদ্যোগে রাজশাহী জেলার আটটি থানা এলাকার মোট পাচশত (৫০০) অসহায় দুস্থ পরিবারের নিকট ঈদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে । 

বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রমেও সবসময় সাধারন জনগনের পাশে রয়েছে রাজশাহী জেলা পুনাক ।

এ সময় রাজশাহী জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন