১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ওমরাহ পালনকালে কাবার গিলাফ তৈরিতে অংশ নিলেন বাবর আজম

প্রকাশিত: ২ May ২০২২, ৩:৫৬ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
ওমরাহ পালনকালে কাবার গিলাফ তৈরিতে অংশ নিলেন বাবর আজম
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

ওমরাহ পালনের জন্য এখন সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। সফরকালে পবিত্র কাবাগৃহের গিলাফ (কিসওয়াহ) তৈরিতে অংশ নেন বিশ্বনন্দিত এ ক্রিকেটার।

রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

বাবার আজমও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ সংক্রান্ত একাধিক ছবি শেয়ার করে ভক্তদের বিষয়টি জানিয়েছেন। ছবিতে তাকে কাবার কিসওয়াহ তৈরি করতে দেখা যায়।

অপরদিকে মসজিদুল হারামে দাঁড়ানো একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। সেখানে তাকে ইহারাম পরিহিত ও মাথার চুল ফেলানো অবস্থায় দেখা যায়।

ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘আল্লাহর প্রথম ঘরের চত্বরে হাজির হওয়ার তাওফিক হলো। আমার সৌভাগ্য দেখো- আমি হারামের মেহমান।’

ওমরাহ পালন এবং একইসঙ্গে পবিত্র কাবাঘরের গিলাফ তৈরির মতো বিরাট সৌভাগ্য অর্জন করায় ভক্তরা বাবর আজমের জন্য শুভ কামনা জানিয়েছেন।

সূত্র: ডেইলি পাকিস্তান

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন