১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সিরাজগঞ্জে কার ও মাদকসহ গ্রেফতার ব্যবসায়ী

প্রকাশিত: ৫ May ২০২২, ১১:০৬ am | বিভাগ: রাজশাহী প্রতিদিন, সব খবর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে কার ও মাদকসহ গ্রেফতার ব্যবসায়ী
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের তাড়াশে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ নাসির ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। গ্রেফতারকৃত নাসির মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব -১২। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নাসির নীলফামারী জেলার ডিমলা উপজেলার কলেজ পাড়া বাবুরহাট এলাকার মৃত হায়দার আলী ছেলে।

র‌্যাব সূত্রে জানাযায়, ঈদের দিন রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট’র সামানে অভিযান চালিয়ে নাসিরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন