১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী জেলা স্টুডেন্ট‘স এসোসিয়েশন চবি’র এক যুগ পূর্তি

প্রকাশিত: ৭ May ২০২২, ৩:১০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী জেলা স্টুডেন্ট‘স এসোসিয়েশন চবি’র এক যুগ পূর্তি
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা স্টুডেন্ট‘স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি ও পুনর্মিলনী উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার হোটেল নাইস ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্টুডেন্ট‘স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম ইতরাৎ হামিদ সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্টুডেন্ট‘স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি এম নূর আলম খান সাক্ষর।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।

প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্টুডেন্ট‘স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর কায়সার অনিন্দ্য।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বেলুন উড়ানো, আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, প্রাক্তন ও বর্তমানদের স্মৃতিচারণ ও মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র ইত্যাদি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন