১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

তেইশ বছর ধরে ভারতে আত্মগোপনে সাজাপ্রাপ্ত আসামী, মেয়ের বাড়িতে এসে ধরা

প্রকাশিত: ৭ May ২০২২, ৬:১০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
তেইশ বছর ধরে ভারতে আত্মগোপনে সাজাপ্রাপ্ত আসামী, মেয়ের বাড়িতে এসে ধরা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ তেইশ বছর ধরে আত্মগোপনে থাকা দশ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার ডাকাতকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। আজ শনিবার  দিবাগত রাত অনুমান আড়াইটায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আব্দুস সাত্তার ডাকাত রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের কিসমত বিল্লী এলাকার গরিবুল্লাহ এর ছেলে। 

শনিবার রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘ তেইশ বছর ধরে আত্মগোপনে থাকা ১০ (দশ) বৎসরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার (৬৫) গ্রেফতার করা হয়েছে।  

ডাকাতির ঘটনা সংঘটনের জন্য তার বিরুদ্ধে তানোর থানার মামলা নং-৮, তারিখ – ৯ মার্চ ১৯৯৯  ধারা-৩৯৯/৪০২ রুজু হয়। মামলাটি তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্রের ভিত্তিতে রাজশাহীর বিজ্ঞ দায়রা জজ আদালত সাক্ষ্য-প্রমান শেষে মোঃ আব্দুস সাত্তার এর বিরুদ্ধে দন্ডবিধি ৩৯৯ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় উক্ত ধারার অধিনে বর্ণিত আসামীকে ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদন্ডসহ ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

মামলা হওয়ার পরপরই উক্ত আসামী এলাকা হতে ভারতের মুর্শিদাবাদে আত্মগোপনে চলে যান ও সেখানে বসবাস শুরু করেন। সে কয়েকদিন আগে চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে তার মেয়ে নার্গিস আক্তারের বাড়িতে বেড়াতে আসে। 

গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান সনাক্ত করে তানোর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতে গিয়ে দিনমজুরের কাজ করত ও মাঝে মধ্যেই গোপনে কিছুদিনের জন্য মেয়ের বাড়ীতে আসত বলে জানা যায় ।

তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানানো হয়। 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন