রাজশাহীতে ৭৮০ পিস ইয়াবা-সহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৭৮০ পিস ইয়াবা-সহ ১ যুবককে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত মো: আজিজুল হাকিম আকাশ (২০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বড়টাপ্পু গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে।
আজ সোমবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ৮ মে বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস গোলচত্ত্বর এলাকায় একজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৪ টায় ঘটনাস্থল থেকে আসামি আজিজুল হাকিম আকাশকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
