১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বাগমারায় ২৬ হাজার ৭২৪ লিটার ভোজ্যতেল জব্দ, গ্রেফতার ১

প্রকাশিত: ১০ May ২০২২, ৩:৫৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বাগমারায় ২৬ হাজার ৭২৪ লিটার ভোজ্যতেল জব্দ, গ্রেফতার ১
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজার থেকে ২৬ হাজার ৭২৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এসময় শহিদুল ইসলাম স্বপন (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার রাত ৮টায় বাগমারা থানা ও রাজশাহী জেলা ডিবির যৌথ অভিযানে তেলগুলো জব্দ করে।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম স্বপন বাগমারা উপজেলার তাহেরপুর বাজারপাড়া আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগমারা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বাগমারা থানার তাহেরপুর পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ডের বাজারপাড়া গোডাউন মোড়ের একটি গোডাউন হতে অবৈধভাবে মজুদ রাখা ১০০টি ব্যারেলে ২০,৪০০ লিটার ভোজ্যতেলসহ মোঃ শহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করে ।

শহিদুল রমজান মাসের শুরু থেকেই তেলের দাম বৃদ্ধি পাবে এই চিন্তা করে তেলের মজুদ করে আসছিলেন। এখন বাজারজাত করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে।

May be an image of 4 people and people standing

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাগমারা থানাধীন তাহেরপুরের তেলিপাড়া এলাকা হতে তার ভাই মো: রফিকুল ইসলামের গোডাউন হতে আরো ৩১ টি ব্যারেলে ৬৩২৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

মোট জব্দকৃত ভোজ্যতেলের পরিমান ২৬৭২৪ লিটার। এর মধ্যে সয়াবিন তেল ১৯২২৪ লিটার ও সরিষার তেল ৭৫০০ লিটার।

এ বিষয়ে বাগমারা থানায় মামলা রুজু করা রয়েছে বলেও তিনি জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন