১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

তেল নিয়ে কারসাজি: রাজশাহীর তিন ব্যবসায়ীর ৭৫ হাজার টাকা জরিমানা (ভিডিও)

প্রকাশিত: ১০ May ২০২২, ৪:২৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
তেল নিয়ে কারসাজি: রাজশাহীর তিন ব্যবসায়ীর ৭৫ হাজার টাকা জরিমানা (ভিডিও)
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

সয়াবিন তেল নিয়ে কারসাজির অভিযোগে রাজশাহীর তিন ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় নগরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান–আল–মারুফ।

অভিযান শেষে তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর সাহেব বাজার ও বহরমপুর এলাকায় অভিযান চালান। এসময় সাহেববাজার এলাকার মেসার্স হুমায়ুন স্টোরে ১৩২ বোতল সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। বোতলজাত সয়াবিন তেল মজুদ রেখেছিলেন বিক্রেতা হুমায়ুন কবীর।

এই ঘটনায় তাকে ভোক্তা–অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত ১৩২ বোতল সয়াবিন তেল গায়ের দামে বিক্রি করে ব্যবসায়ীকে অর্থ প্রদান করা হয়েছে।

একই অভিযানে সাহেববাজার এলাকার মেসার্স পাপ্পু অ্যান্ড ব্রাদার্সকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্র্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছিলেন।

এদিকে, মহানগরীর বহরমপুর এলাকায় খোলা তেল লিটার প্রতি ৫ টাকা বেশি দামে বিক্রি করার অপরাধে নুরুন্নবী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, খোলা তেল সরকার নির্ধারিত ১৮০ টাকা লিটার বিক্রির থেকে নুরুন্নবী ট্রেডার্স ১৮৫ টাকা লিটার ভোক্তাদের কাছে বিক্রি করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিযে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাৎক্ষনিকভাবে এই তিন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে  এই অভিযান চলমান বলেও জানিয়েছেন সহকারী পরিচালক হাসান–আল–মারুফ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন