১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পুঠিয়া ও গোদাগাড়ীতে ১লাখ ১৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, গ্রেফতার ৬

প্রকাশিত: ১১ May ২০২২, ৭:০০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
পুঠিয়া ও গোদাগাড়ীতে ১লাখ ১৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, গ্রেফতার ৬
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা ১লাখ ১৩ হাজার ১৬ লিটার ভোজ্যতেল জব্দসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) ও পুঠিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারে।  

এসময় চারটি গোডাউন ও একটি ট্রাক হতে ৪৫৪টি ব্যারেলে সর্বমোট ৯২৬১৬ (বিরানব্বই হাজার ছয়শত ষোল) লিটার ভোজ্যতেল জব্দ করে । এর মধ্যে ১২১টি ব্যারেলে ২৪হাজার ৬৮৪ লিটার সয়াবিন তেল ও ৩৩৩ টি ব্যারেলে ৬৭ হাজার ৯৩২ লিটার পাম অয়েল জব্দ করা হয় এবং ঘটনার সাথে জরিত ৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকার মৃত মলয়াদ্রী কৃষ্ণ সরকারের ছেলে শ্রী বিকাশ সরকার ওরফে গোপাল (৫৮), নামাজগ্রাম পালপাড়া এলাকার মৃত শ্রীকৃষ্ণ বিহারী পালের ছেলে শৈলেন কুমার পাল (৬৫), একই এলাকার মৃত রামচন্দ্র শাহার ছেলে রাজীব শাহা (৩৭),  চারঘাট উপজেলার তাতারপুর মন্ডলপাড়া এলাকার এনতাজ আলী হাজীর ছেলে মোঃ ইমদাদুল হক (৪০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুচর বিশ্বনাথপুর এলাকার ট্রাক ড্রাইভার মোঃ লিটন (২৫)।

অপরদিকে, ঐদিন  রাত  ৮ টায়  গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নস্থ বোগদামারী এলাকায়।  

এসময় একটি বাড়ির ফাঁকা জায়গা হতে ১০০টি ব্যারেলে ২০৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এর সয়াবিন তেলের পরিমাণ ১০ হাজার ২০০ লিটার ও পাম অয়েলের পরিমাণ ১০ হাজার  ২০০ লিটার। এ ঘটনার ১ জনকে গ্রেফতার করা হয়। তিনি হলেন, গোদাগাড়ী উপজেলার বোগদামারী এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মাজদার আলী (৬৩)। 

May be an image of 7 people

পৃথক দুটি অভিযানে মোট ১ লাখ ১৩ হাজার ১৬ লিটার ভোজ্যতেল জব্দ হয়। এর মধ্যে ৩৪৮৮৪ লিটার সয়াবিন তেল ও ৭৮১৩২ লিটার পাম অয়েল। 

দুটি ঘটনায় গ্রেফতারকৃতরা রমজান মাসের শুরু থেকেই তেলের দাম বৃদ্ধি পাবে ও অধিক মুনাফা হবে এই চিন্তা করে তেলের মজুদ করে আসছিলেন। এখন বাজারজাত করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। 

এ বিষয়ে পুঠিয়া ও গোদাগাড়ী থানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।   

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন