১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

তেল নেওয়া চালকদের পরিচয় নোট করছে ফিলিং স্টেশনে

প্রকাশিত: ১২ May ২০২২, ১:৫০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
তেল নেওয়া চালকদের পরিচয় নোট করছে ফিলিং স্টেশনে
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়া চালকদের পরিচয় নোট (খাতায় লেখা) করা হচ্ছে। বুধবার (১১ মে) দুপুরে নগরীর বোষপাড়ার আফরিন ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, রাজশাহী তিনটি কোম্পানী ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরহ করে থাকে। এগুলো হচ্ছে- পদ্মা, মেঘনা ও যমুনা। এর মধ্যে শুধু পদ্মার কোম্পানির ফিলিং স্টেশনগুলোতে তেল নেওয়া চালকের পরিচয় খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে।

বিষয়টি মোটরসাইকেল চালকরা বিরম্বনা মনে করছেন। তারা বলছেন, এতোদিন কোন পাম্পে (ফিলিং স্টেশনে) নাম পরিচয় জানতে চাই নি। কিন্তু এখানে জানতে যাচ্ছে।

চালক আবদুস সালামের মনে করেন, তাতে কে কতটুকু জ্বালানি নিচ্ছে পাম্প (ফিলিং স্টেশন) থেকে সেটি নোট থাকছে। এটি ভালো উদ্যোগ বলে মনে হচ্ছে।

আফরিন ফিলিং স্টেশনের ম্যানেজার সালমান কবির জানান, ‘কোম্পানি থেকে নির্দেশনা এসেছে তেল নেওয়া চালকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, গাড়ির নম্বর নোট করা। সেগুলো আমরা নোট করে কোম্পানিতে পাঠাচ্ছি। বিস্তারিত কোম্পানি জানে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন