১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

খুলছে না তাজমহলের সেই ২২ বন্ধ দুয়ার

প্রকাশিত: ১৩ May ২০২২, ১০:২২ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ, সব খবর
খুলছে না তাজমহলের সেই ২২ বন্ধ দুয়ার
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

তাজমহল নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্রাট শাহজাহানের এ অমর কীর্তির ‘রহস্যময়’ ২২টি কক্ষ নিয়ে সম্প্রতি শুরু হয় ব্যাপক আলোচনা।

তালাবদ্ধ এ কক্ষগুলোতে কী আছে, সেটা জানতে এক রাজনীতিবিদ আদালতে আবেদন করেন। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তাজমহলের সেই বন্ধ ২২ দরজা বন্ধই থাকছে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

২২টি কক্ষের ভেতরের ‘সত্য’ জানতে আবেদন করেছিলেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার মিডিয়া ইন চার্জ রজনীশ সিং। তবে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছেন।

বিজেপির নেতা আদালতে আবেদন করেছিলন ওই ২২ কক্ষের ভেতরে হিন্দু দেব–দেবীর মূর্তি আছে কি না, সেটা ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে তদন্ত করে প্রকাশ করুক। তবে এলাহাবাদ হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন।বিজ্ঞাপন

তাজমহলের সুরক্ষার দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হাতে।


উল্লেখ্য, স্ত্রী মমতাজের সমাধিক্ষেত্রের ওপর তাজমহল নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহান। ১৬৩২ সালে নির্মাণ শুরুর পর এ মার্বেল সৌধটির কাজ চলে ২২ বছর ধরে। শেষ হয় ১৬৫৩ সালে।

১৯৮২ সালে ইউনেসকো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন