মেয়র লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিডব্লিউডির নবনিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিডব্লিউডি রাজশাহীর নবনিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব ফজলুর রহমান।
আজ নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা।
এ সময় রাজশাহীর উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে পিডব্লিউডি রাজশাহীর অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
