১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীর বাটার মোড় ‘জয় বাংলা চত্বর’

প্রকাশিত: ১৮ May ২০২২, ১১:০৮ am | বিভাগ: জাতীয়, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীর বাটার মোড় ‘জয় বাংলা চত্বর’
বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজশাহী শহরের বাটার মোড়ের নাম ‘জয় বাংলা চত্বর’ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে বাটার মোড়ে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

সম্প্রতি রাজশাহী নগরের বাটার মোড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন নানা কর্মসূচি পালনের চেষ্টা করে। এ প্রসঙ্গ টেনে খায়রুজ্জামান বলেন, ‘বাটার মোড় চত্বরসহ আরও কয়েকটি চত্বরে বিএনপির নেতা–কর্মীরা চেয়ার বিছিয়ে শোডাউন দেন। ৩০ জন, ৪০ জন করে চা খাওয়ার নাম করে চেয়ার নিয়ে বসে পড়েন। রাস্তা কোনো শোডাউন দেওয়ার জায়গা নয়।

একদিন জনসভা করতে পারেন পারমিশন নিয়ে। কিন্তু দিনের পর দিন চা খাওয়ার নাম করে শহরের গুরুত্বপূর্ণ মোড় দখল করবেন, এটা মেনে নেওয়া যাবে না। এভাবে যাঁরা মোড়ে মোড়ে বসে ভাবছেন মোড় দখল করবেন, তাঁদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আর এই পবিত্র দিনে আজ থেকে এই মোড়ের নাম ‘‘জয় বাংলা চত্বর’’ হিসেবে ঘোষণা করলাম।’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন