১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ১ হাজার পিস ইয়াবা-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৮ May ২০২২, ৩:০৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ১ হাজার পিস ইয়াবা-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ১ হাজার পিস ইয়াবা-সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বালুটুংঙ্গি গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে মোহা: আহাদুজ্জামান(৩৭) ও ঘাইবাড়ি গ্রামের মৃত মুজরুল ইসলামের ছেলে মো: নুরুল ইসলাম(৩৭)।

মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,গতকাল ১৬ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিষ্টির প্যাকেটে খেজুর আকৃতি দিয়ে ইয়াবা চট্টগ্রামের আন্দরকিল্লা হয়ে বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকায় আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যায় ঘটনাস্থল থেকে আসামি আহাদুজ্জামান ও নুরুল ইসলামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজর পিস ইয়াবা উদ্ধার হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন