১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

চারঘাটে ১৫০০ কেজি ভেজাল গুড় জব্দ

প্রকাশিত: ১৮ May ২০২২, ৩:২২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
চারঘাটে ১৫০০ কেজি ভেজাল গুড় জব্দ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটে ১৫০০ কেজি আখের ভেজাল গুড় জব্দ করেছে থানা পুলিশ।

রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান,মঙ্গলবার ভোরে চারঘাট থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন চারঘাট পৌরসভার অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ডের মেরামতপুর দিরীপাড়া এলাকায় একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় ১৫০০ কেজি আখের ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী (চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান) জব্দ করে।।

ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে চারঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, চলতি ২০২২ সালে রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন থানায় ভেজালগুড় জব্দকরণ সংক্রান্তে সর্বমোট ১৯ টি মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভবিষতেও অবৈধ মজুদদার, ভেজাল গুড় ও ভেজাল কসমেটিকস কারখানার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন