১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বগুড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ১৮ May ২০২২, ৪:৪১ pm | বিভাগ: বগুড়া, রাজশাহী প্রতিদিন, সব খবর
বগুড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

বগুড়ার গাবতলীতে পুকুরের পানি ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তার সম্পর্কে চাচাতো ভাই-বোন। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যার পৌনে ৭টার দিকে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের তারাবাইশা গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- ওই গ্রামের মেহেদী হাসানের ছেলে মিরাজ (৫) ও মিজানুর রহমানের মেয়ে আয়েশা সিদ্দিকা (৫)।  
স্থানীয়রা জানান, বিকেলে ঝড়ো বাতাসের মধ্যে বাড়ির পাশের গাছে আম কুঁড়াতে যায় মিরাজ ও আয়েশা। পরে সন্ধ্যা হয়ে এলেও শিশু দু’টি বাড়ি ফিরে না আসায় খোঁজতে বের হয় পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ওই দুই চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন