১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ঐশ্বরিয়া-বর্ষা এক ফ্রেমে

প্রকাশিত: ১৮ May ২০২২, ৮:০১ pm | বিভাগ: বিনোদন, সব খবর
ঐশ্বরিয়া-বর্ষা এক ফ্রেমে
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

কান উৎসবে অংশ নিতে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি চিত্রনায়ক অনন্ত জলিল ও স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। সেখানে ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেলার দেখানো হবে। তবে অনন্ত-বর্ষা এর ফাঁকে ফাঁকে সাক্ষাত করে নিচ্ছেন বিশ্বের নামিদামি সব সিনেমা কলাকুশলীদের সঙ্গে।

বিখ্যাত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনও স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে বর্তমানে কান শহরেই অবস্থান করছেন। সেখানেই একসাথে ফ্রেম বন্দি হয়েছেন অনন্ত জলিল ও বর্ষার সাথে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বুধবার (১৮ মে) সেই ছবি পোস্ট করেছেন অনন্ত।

পোস্ট করা দুটি ছবির একটিতে দেখা যায় অভিষেককে সঙ্গে নিয়ে সেলফি বর্ষার সঙ্গে সেলফি তুলেছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। অন্য একটি ছবিতে দেখা যায় অভিষেকের সঙ্গে ফোনে কিছু একটা দেখে হাসছেন অনন্ত এবং ঐশ্বরিয়া। ছবির ক্যাপশনে অনন্ত লেখেন ‘ঢালিউড এবং বলিউডের তারকারা একসাথে। অনন্ত জলিল, খাদিজা পারভিন বর্ষা ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চনের সাথে সময় কাটাচ্ছেন।’

অনন্তের শেয়ার করা পোস্টের নিচে নেটিজেনদের ট্রল কমেন্টের ছড়াছড়ি থাকলেও অনেকেই শুভকামনা জানিয়েছেন এই জুটিকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন