১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীর বাঘায় ১ হাজার কেজি ভেজাল গুড় জব্দ

প্রকাশিত: ১৯ May ২০২২, ৬:২৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীর বাঘায় ১ হাজার কেজি ভেজাল গুড় জব্দ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বঘায় ১০০০ কেজি আখের ভেজাল গুড় জব্দ করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার আড়ানী পৌরসভার পেয়াদাপাড়া এলাকার অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। 

রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, বৃহস্পতিবার সকালে বাঘা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়ানী পৌরসভার পেয়াদাপাড়া এলাকার একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে। 

এসময় ১০০০ কেজি আখের ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী ( চিনি, পাথরের চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান ) জব্দ করে।  ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বাঘা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। 

পুলিশ সুপারের দিক নির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের খেজুর ও আখের গুড়ের নামে ভেজাল গুড় তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

May be an image of indoor

চলতি  বছরে সালে রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন থানায় ভেজালগুড় জব্দকরণ সংক্রান্তে সর্বমোট ২০ টি মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভবিষতেও অবৈধ মজুদদার, ভেজাল গুড় ও ভেজাল কসমেটিকস কারখানার বিরুদ্ধে রাজশাহী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।  

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন