১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপিতে কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ২১ May ২০২২, ৬:১২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপিতে কোর্সের উদ্বোধন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আরএমপিতে পুলিশ কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স (ষষ্ঠ ব্যাচ)” এর উদ্বোধন করা হয়।

আজ শনিবার সকাল ১০টায় আরএমপি ট্রেনিং স্কুলে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র সমন্বয় ও পরিচালনায় এ কোর্সের উদ্বোধন করা হয়।

এতে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ আরএমপি ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন