খালেদা জিয়া জ্বরে আক্রান্ত
জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার জ্বরের মাত্রা খুব বেশি না।
তিনি মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তারা।
আরো পড়ুন: হাজি সেলিম’র আত্মসমর্পণের আবেদন, শুনানি দুপুরে
রোববার (২২ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন,
আমিও আপনার মতো শুনেছি জ্বরের বিষয়টা।
তবে বিস্তারিত চিকিৎসকরা বলতে পারবেন।
আরো পড়ুন: ‘মাঙ্কিপক্স’ নিয়ে দেশের সব বন্দরে সতর্কতা জারি
নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়া’র প্রেস উইংয়ের এক সদস্য বলেন,
তাপমাত্রা একটু এদিক-সেদিক হলে উনার মতো বয়সীদের শরীরে জ্বর আসাটা স্বাভাবিক।
এটা সিরিয়াস কিছু না। সিজনাল জ্বর।
তিনি আরও বলেন, খালেদা জিয়া রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা জন্য তাকে হাসপাতালে নেওয়া হতে পারে।
যেটা আগেও করা হয়েছিল।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তার সাড়া পাওয়া যায়নি।- জাগোনিউজ
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
