১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে আরএমপির প্রস্তুতি সভা

প্রকাশিত: ২২ May ২০২২, ৪:৩৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে আরএমপির প্রস্তুতি সভা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২’ উদযাপনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২২ মে) বেলা ১১ টায় আরএমপি সদরদপ্তরে পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিট, বিআইআরসি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ বিভিন্ন সংগঠের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, প্রফেসর আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন