১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ May ২০২২, ৫:১১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক::

রাজশাহী মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী কলেজ শহীদ কামারুজ্জামান ভবনে বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে রাত ১০টায় এই সভা শেষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃআনিকা ফারিহা জামান অর্ণা।

সভাটির সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সভাটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।

সভায় আরো বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটি প্রায় ৫৩ জন নেতৃবৃন্দ।

সভা থেকে আগামীতে রাজশাহী মহানগর ছাত্রলীগকে গতিশীল ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কী কী করণীয় সেই বিষয়গুলো সম্পর্কে নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন