১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বিএসটিআই’র কার্যক্রমকে আরও গতিশীল করার তাগিদ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ২২ May ২০২২, ৮:১৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বিএসটিআই’র কার্যক্রমকে আরও গতিশীল করার তাগিদ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার
বিজ্ঞাপন

ভোক্তার অধিকার ও প্রাপ্তি নিশ্চিতের জন্য বিএসটিআই’র কার্যক্রমকে আরও গতিশীল করার তাগিদ দিয়েছেন- রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। রোববার (২২ মে) দুপুরে বিএসটিআই’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে রাজশাহীতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিএসটিআইয়ের বিভাগীয় অফিস প্রধান ও উপ-পরিচালক সাইফুল ইসলাম।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, মেট্রোলজি দিবস আমরা কেন পালন করি, মানুষকে এ দিবস সম্পর্কে জানাতে হবে। বিএসটিআইকে কাজে আরও গতিশীল হতে হবে, যাতে ধোকা দিয়ে কেউ সফল হতে না পারে। দেশে অনেক অসাধু মানুষ আছে যারা বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এক্ষেত্রে বিএসটিআই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তাই বিএসটিআইকে আমরা সবাই মিলে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। ধান, চাল, আম, পান, মাছ এ পণ্যগুলোতে উদ্বৃত্তের তুলনায় রাজশাহী বিভাগ এগিয়ে আছে।

‘ডিজিটাল যুগে পরিমাপ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান ও উপপরিচালক (সিএম) ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা হুমায়ুন কবীর রুবেল ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন