১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পদ্মা আবাসিকে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২৩ May ২০২২, ১:৫৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
পদ্মা আবাসিকে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত অহেদুজজামান নগরীর বুধপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এর আগে ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরীর পদ্মা আবাসিক এলাকায় মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের উত্তরের একটি বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

নগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানায়, আহত অহেদুজ্জামানকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্য়ায় তিনি মারা যান। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিহত অহেদুজ্জামান ওই ভবন নির্মাণের কাজ করছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন