আরএমপির ট্র্যাফিক বিভাগ ও পবা থানাকে পিকআপ প্রদান
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্যবিধি মেনে আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল্যাণমূলক আবেদন শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ কমিশনার সেবার মান বৃদ্ধি ও কজের গতিশীলতা আনতে ট্র্যাফিক বিভাগ ও পবা থানাকে পিকআপ প্রদান করেন।
কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
