আরএমপির গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টায় আরএমপি পুলিশ লাইন্সে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্টিত হয়।
আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক গ্রান্ড মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা মো: আরিফুল ইসলাম।

সালামী গ্রহণ শেষে পুলিশ কমিশনার মহোদয় অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, পেশাদারত্ব বজায় রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
