১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ২৫ May ২০২২, ৩:০০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার সাংবাদিকদের অংশগ্রহণে মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২৫ মে) রাজশাহীর একটি আবাসিক হোটেলের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহযোগিতায় ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পিআইবির প্রশিক্ষণ কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত এর সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশো, আরইউজে’র সাধারণ সম্পাদক তানজিমুল হক।

আগামী শুক্রবার (২৭ মে) ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন