১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বানেশ্বরে লক্ষণভোগ আম বিক্রি জমেছে

প্রকাশিত: ২৬ May ২০২২, ১১:৪০ am | বিভাগ: অন্যান্য, অর্থনীতি, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বানেশ্বরে লক্ষণভোগ আম বিক্রি জমেছে
বিজ্ঞাপন

পুঠিয়ার বানেশ্বর বাজারে এসেছে লক্ষণ ভোগ বা লখনা আম। তবে সময় সূচি অনুযায়ী এদিন আরেকটি জাত রাণিপছন্দ আম বাজারে আসার কথা থাকলেও ভালোভাবে পরিপক্ক না হওয়ায় বাজারে নিয়ে আসেনি চাষীরা।

সময়সূচি অনুযায়ী, লক্ষণ ভোগ আমের পরেই ২৮ মে আসার সম্ভাবনা রয়েছে খিরসাপাত ও হিমসাগর। তবে আমের দাম যেমনি হোক বেচাকেনায় ব্যস্ত সময় অতিবাহিত করছে ক্রেতা ও বিক্রেতারা।

বুধবার (২৫ মে) সরেজমিনে বানেশ্বর বাজারে গোপাল ভোগ ও বিভিন্ন ধরনের আটিঁর আমের সাথে লক্ষণভোগ বা লখনা আম বিক্রি হতে দেখা গেছে। বাজার ঘুরে ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, প্রথম দিনে প্রতিমণ লখনা আম সর্বনিম্ন ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। এই বাজারে প্রতিদিন প্রায় প্রতিদিন ৫০ থেকে ৭০ ট্রাক আম আসছে।

আনুমানিক ১০ হাজার থেকে ১২ হাজার ক্যারেট আম এই বাজারে বেচাকেনা হচ্ছে। চাহিদা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে বাজারে আমের সরবরাহ বাড়ছে। সেই সাথে হাসি ফুটেছে ব্যবসায়ী ও চাষীদের মুখে।

বানেশ্বর বাজারের এক ইজাদার সুমন শেখ বলেন, আমরা চাই ফরমালিন মুক্ত ও ভেজালমুক্ত আম। যাচাই করার জন্য আমের স্যাম্পল প্রতিটি গাড়িতেই থাকে। আমে কোন সমস্যা থাকলে ধরা পড়ে যাবে। কারণ, তাদের জন্য আমরা বিপদে পড়তে চাই না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন