১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের উপর হামলা

প্রকাশিত: ২৬ May ২০২২, ৮:২৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের উপর হামলা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নগরীর ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে ঘটনা ঘটেছে

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে যুবদলের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকরা সেই ফুটেজ নিতে গেলে যুবদল নেতারা নিজেদের বিভেদ ভুলে সাংবাদিকদের উপর চড়াও হয়।

মারধোরের শিকার ও লাঞ্চিত হন চিত্র সাংবাদিক চ্যানেল ২৪ এর আক্তারুজ্জামান লেলিন, সময় টিভির আব্দুস সালাম, দীপ্ত টিভির রফিকুল ইসলাম, এসএ টিভির আবু সাইদ, গাজী টিভির রবিউল ইসলাম খোকন ও নিউজ ২৪ এর সামিউল বাপ্পী ।

এ ঘটনার পর সাংবাদিকরা বিএনপির ঐ সমাবেশ বয়কট করেন এবং বিক্ষোভ সমাবেশ থেকে বের হয়ে নগরীর গনকপাড়ার মোড়ে অবস্থান করছেন।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। কারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ‘

উল্লেখ্য, এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।  রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার ও মহানগরীর সদস্য সচিব মো. মামুন অর রশিদের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন