১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে নারী দিয়ে ফাঁসিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৫

প্রকাশিত: ৪ June ২০২২, ৪:১১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে নারী দিয়ে ফাঁসিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৫
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ, প্রাণনাশের হুমকী ও চাঁদা আদায়ের অপরাধে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ১০ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: মশিউর রহমানের ছেলে মো: মনিপ(২৭), মৃত আতাহার আলীর ছেলে মো: কবির হোসেন খিচ্চু(৩৩), মো: আব্দুল মমিনের ছেলে মো: মুন্না ও মুন্নার স্ত্রী মোসা: হানিফা খাতুন(৩১) এবং কর্ণহার থানার ডাংগের হাট এলাকার মৃত দুলালের স্ত্রী মোসা: ফরিদা বেগম(৪০)।

আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোহাগ (ছদ্মনাম) সে একজন ভাংড়ি ব্যবসায়ী। গত ২৬ মে সন্ধ্যা সোয়া ৭ টায় অপরিচিত একটি মহিলা তাকে ফোন করে বলে তার নাম মোসা: হানিফা খাতুন তার স্বামী ঔষধ কোম্পানীতে চাকুরি করে। তিনি পরিবার-সহ রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় ভাড়া থাকে। তার ভাড়া বাসায় ২-৩ টি নষ্ট ফ্যান, ১ টি পুরাতন সোফাসেট এবং অপ্রয়োজনীয় কিছু কাগজপত্র রয়েছে যা সে সোহাগের কাছে বিক্রি করতে চায়। সে সোহাগকে ঐ রাতেয় তার বাড়িতে আসতে বলে। সোহাগ রাতে না গিয়ে দিনে যাবার কথা বললে, হানিফা তার স্বামীর সাথে আগামীকাল সকালে বগুড়া জেলায় বদলী সূত্রে চলে যাবে বলে তাই এখনি এসে মালামাল গুলো দেখে যেতে বলে। সোহাগ হানিফার কথা বিশ্বাস করে তার দেওয়া ঠিকানায় পৌঁছিলে সোহাগকে নিয়ে বাড়ির নিচ তলার একটি রুমে নিয়ে যায়। রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই সোহাগকে জড়িয়ে ধরে এবং সেখানে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা প্রতারক চক্রের ৪ জন সদস্য রুমের মধ্যে প্রবেশ করে।

তারা হানিফার সাথে সোহাগের আপত্তিকর অবস্থায় ছবি তোলে। এরপর সোহাগকে চড়থাপ্পড়, হুমকী ও ফেসবুকে ছবি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে সোহাগের কাছ থেকে নগদ ৪ হাজার টাকা আদায় করে এবং রাতের মধ্যে আরো ৪০ হাজার টাকা দিতে বলে। বাসায় গিয়ে কোন উপায়ন্ত না পেয়ে সে ধার-দেনা করে আসামিদের ৩০ হাজার টাকা দেয়।

এ ঘটনায় সোহাগ ডিবি পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আসামি গ্রেফতারের অভিযানে নামে। ডিবি পুলিশের ঐটিম সোহাগকে সাথে নিয়ে অভিযান পরিচালনার জন্য বাহির হয়।

এসময় আসামীরা সোহাগের মোবাইলে ফোন করলে সোহাগ বাকি টাকা কোথায় নিয়ে আসবে জানতে চায়। আসামিরা হানিফার ভাড়া বাসায় আসতে বলে। এরপর ডিবি পুলিশ সোহাগকে সাথে নিয়ে গত ৩ জুন বিকাল সোয়া ৪ টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার হানিফার ভাড়া বাসা হতে আসামিদের হাতে-নাতে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আাসামীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ১০ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন উদ্ধার হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন