১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

কুয়াকাটা সৈকতে নিখোঁজ, ৭ দিন পর চেন্নাই থেকে ফোন

প্রকাশিত: ৪ June ২০২২, ৬:৫৭ pm | বিভাগ: জাতীয়, সব খবর
কুয়াকাটা সৈকতে নিখোঁজ, ৭ দিন পর চেন্নাই থেকে ফোন
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের ৭ দিন পর শনিবার (৪ জুন) দুপুরে তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ফোন দিয়েছেন বলে জানিয়েছেন তার বড় ভাই মাসুম সিকদার।

গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকাদর। তার বরাত দিয়ে ভাই মাসুম বলেন, সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সাগরে ভেসে যান ফিরোজ। পরে সাগরে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতীয় প্রশাসনের জিম্মায় রয়েছেন।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন