১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীসহ নিহত ৪

প্রকাশিত: ৫ June ২০২২, ৪:৩৮ pm | বিভাগ: জাতীয়, সব খবর
সাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীসহ নিহত ৪
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

আমিনবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম বিষয়টি জানতে পেরে সাভার হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। পরে সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়।

প্রত্যক্ষদর্শী মো. রাসেল বলেন, গরুবোঝাই ট্রাক ও সেইফ লাইন পরিবহনের বাসটি দ্রুতগতিতে ঢাকার দিকে যাওয়ার সময় ওই দুই গাড়ির মধ্যে প্রথমে ধাক্কার ঘটনা ঘটে। বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে পরমাণু শক্তি কমিশনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

কয়েকজনের সঙ্গে গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন মো. মানিক। তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ট্রাকে ১৮টি গরু ছিল। হঠাৎ করে পাশ থেকে সেইফ লাইনের বাস ধাক্কা দিলে ট্রাক আইল্যান্ডে (সড়ক বিভাজক) উঠে যায়। পরে একটা গাড়ির সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়।’

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠানের চারজন নিহত হয়েছেন। এর মধ্যে নিহত বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা  বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। পরে হাসপাতালে আরও তিনজন মারা গেছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।’

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন