১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ June ২০২২, ৪:২৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্টিত হয়েছে। আজ সোমবার সকাল ৮ টায় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) সালামী গ্রহণ করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) নিয়াজ মেহেদী।
সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, পেশাদারিত্ব বজায় রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
May be an image of 11 people, people standing and outdoors
এছাড়া পুলিশ সুপার ডি স্টোর, সি স্টোর, পুলিশ লাইন্স অস্ত্রাগার ও মোটরযান শাখা পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন