১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

প্রকাশিত: ১২ June ২০২২, ১২:১৯ pm | বিভাগ: জাতীয়, শিক্ষা, সব খবর
২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন
বিজ্ঞাপন

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২৫ জুন এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র ও দাখিলের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা ২৪ জুন অনুষ্ঠিত হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে এবার এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

দীপু মনি বলেন, এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। আগামী ১৯ জুন এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

২০২২ খ্রিষ্টাব্দে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ৬ জুলাই। আর এসএসসির ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। অপর দিকে ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে দাখিলের ব্যবহারিক পরীক্ষা। প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়া হলেও করোনা মহামারির কারণে এ বছর পিছিয়ে দেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন