১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নতুন আঙ্গিকে রাজশাহীর চিলিস

প্রকাশিত: ১৩ June ২০২২, ১:৪৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নতুন আঙ্গিকে রাজশাহীর চিলিস
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


নতুন আঙ্গিকে রাজশাহীর চিলিস চায়নিজ ও ফাস্টফুড। রোববার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সাহেব বাজার জিরোপয়েন্টে চিলিস চায়নিজ ও ফাস্টফুডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিলি’স সংশ্লিষ্টরা বলছেন- চিলিস গ্রহকদের কথা মাথায় রেখে সাজ-সজ্জা থেকে শুরু করে বেশি কিছু পরিবর্তন এনেছেন। তাতে গ্রহকরা স্বাচ্ছেন্দে পছন্দের খাবার খেতে পারবেন। প্রয়োজনে সঙ্গেও নিয়ে যেতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন- রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশন (রেডা) সভাপতি তৌফিকুর রহমান লাবলু, রাজশাহী রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও চিলিস চায়নিজ ও ফাস্টফুড‘র স্বতাধিকারী মাসুদুর রহমান রিংকু, মের্সাস আলতাফ হোসেন’র ব্যবস্থাপনা অংশীদার মোস্তাফিজুর রহমান বাবু, রেস্তোরা মালিক সমিতির হাসিনুর রহমান টিংকু প্রমুখ।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও চিলিস চায়নিজ ও ফাস্টফুড‘র স্বতাধিকারী মাসুদুর রহমান রিংকু জানান, গ্রহকদের সেবায় চিলিস নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। চিলিসে দেশী-বিদেশী খাবার পাওয়া যায়। এছাড়া রাজশাহী নগরীতে চিলিস’এর ৩টি শাখা চালু রয়েছে। এগুলো চিলিস ফাস্টফুড, চিলিস কাবাব এবং চিলিস চাইনিজ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন