১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : চাঁপাই, সিরাজগঞ্জসহ ১১ জেলার উত্তীর্ণ প্রার্থীদের ভাইভার সূচি

প্রকাশিত: ১৪ June ২০২২, ১২:২৭ pm | বিভাগ: চাকরীর খবর, সব খবর
বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। এ ১১ জেলায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে এ ১১ জেলার ভাইভার সূচি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ঢাকা, চাপাইনবাবগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, মুন্সিগঞ্জ ও নেত্রোকোণা জেলায় প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা বা মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ২২ এপ্রিল চাঁপাইনবাগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার প্রথম ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর; যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা; ময়মনসিংহ জেলার ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ; নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কমলকান্দা, কেন্দুয়া; কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি; টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর; কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি, সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেয়া হয়।
গত ১২ মে প্রথম ধাপেরে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। তাদের মৌখিক পরীক্ষা বা ভাইভা নেয়া শুরুর করেছে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো।

পাঠকদের জন্য ১১ জেলার সূচি তুলে ধরা হলো।

১. চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাইভার সূচি দেখতে ক্লিক করুন :

২. সিরাজগঞ্জ জেলার ভাইভার সূচি দেখতে ক্লিক করুন :

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন