১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে বাকপ্রতিবন্ধী বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ১৫ June ২০২২, ৩:০১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে বাকপ্রতিবন্ধী বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


নগরীতে আলফাজ উদ্দিন (৮০) নামের বাকপ্রতিবন্ধীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) দুপুরে আলুপট্টি এলাকার একটি বাড়ি থে‌কে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় বোয়ালিয়া থানা পুলিশ ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

নিহত আলফাজ উদ্দিন আলুপট্টির শেখের চক (হোল্ডিং নাম্বার ২২২) এলাকার মৃত আব্দুল খলিলের ছেলে। বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো অবস্থায় ভেতরে পড়ে ছিলেন তিনি। ফায়ার সার্ভিসে লোকজন এসে তালা ভেঙ্গে মৃত অবস্থায় দেখতে পায়।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ঘরটির ভেতর থেকে ছিটকানি লাগানো ছিল। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগীতায় তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে আলফাজ মারা গিয়ে থাকতে পারে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন